শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ১১:১৭ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার: পরিচালক

ঢাকা মেডিকেল

শাহীন খন্দকার: জাতীয় শোক দিবস ও হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা রোববার (১৪ আগষ্ট) কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, নিজ অফিস কক্ষে ইন্টার্নিং চিকিৎসকদের নেতা, পুলিশের রমনা বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ, ঢাবির প্রতিনিধি ও গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি সমাধানে আসেন। এই আলোচনায় প্রধান ভূমিকা পালন করেন স্বাচিপ সভাপতি ইকবাল আর্সেনাল। 

এ সময় হাসপাতাল পরিচালক বলেন, মারধরে জড়িতদের খুঁজে বের করার নিশ্চয়তার প্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে যোগ দিয়েছেন। 

এদিকে, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী বলেন, শহীদ মিনার এলাকায় এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের প্রতিবাদে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ১১ আগস্ট দুপুর থেকে তারা কর্মবিরতি শুর করেছিলেন।

ডা. মহিউদ্দিন জিলানী আরো জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। রোববার  সন্ধ্যায় এবং আমরা কাজে যোগ দিয়েছি। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়