শিরোনাম
◈ নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট, জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের ◈ বাংলাদেশের বাজারে নজর দক্ষিণ কোরিয়ার, সিইপিএ নিয়ে শেষ ধাপের আলোচনা ◈ ‘বাংলার এপস্টেইন’ আসিয়ানের নজরুলের কাণ্ড: উপড়ে ফেলল মডেল কো-অর্ডিনেটরের পায়ের নখ, ভেঙ্গে দেওয়া হয়েছে পা ◈ শিল্পায়নের নতুন ইতিহাসের সূচনা হবে আনোয়ারায়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এক দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ১৮ জেলার ১০৫ সীমান্ত পয়েন্ট দিয়ে দেশে ঢুকছে মাদক, প্রধান গন্তব্য ঢাকা ◈ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল ঘোষণা পিছিয়ে যাচ্ছে ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন ◈ একই পুরুষকে বিয়ে করলেন তিন বোন! বহুবিবাহ নিয়ে কী বলছে ভারতের আইন? (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২, ০৫:১০ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২২, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু জ্বরে আরো ১১৬ জন হাসপাতালে ভর্তি 

ডেঙ্গু

শাহীন খন্দকার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা  গেছে। গত ২৪ ঘণ্টায় শনিবার (১৪ আগষ্ট) আরও নতুন ১১৬ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে  দেশের বিভিন্ন  হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, রাজধানীর সরকারি বেসরকারি  হাসপাতালে নতুন ৭০ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ৪৬ জন।

এদিকে বর্তমানে সারাদেশে সর্বমোট ৩৮৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১৪ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৭৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগষ্ট পর্যন্ত  সর্বমোট দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩ হাজার ৭৫৯ জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ১৪১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬১৮ জন।

অন্যদিকে সারাদেশে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে যাওয়া রোগীর সংখ্যা সর্বমোট ৩ হাজার ৩৫৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড় প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২ হাজার ৮২১ এবং রাজধানীর বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৫৩৫ জন। এছাড়া চলতি বছর  ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ১৬  জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়