শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ০৪:৩০ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২২, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ৭৫০ শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

বিতরণ কর্মসূচী

শাহীন খন্দকার: আজ সোমবার (৮ আগষ্ট) সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা- রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বন্যা পরবর্তী স্কুলগামী কিশোর-কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও করোনা প্রতিরোধ হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার নুসরাত জাহান।

এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছয়ফুল হক, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এবং নওধান গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার সোহরাব আহমদসহ স্বাস্থ্যকর্মীগন।

অনুষ্ঠানে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে ৭৫০ জন শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করাসহ মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, হ্যান্ডওয়াশ ও মাস্ক, ছেলেদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।

এসময়ে বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমধর্মী উপহারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। গণস্বাস্থ্য কেন্দ্রের এই কর্মসূচীকে স্বাগত জানান।

তিনি বলেন, করোনাকালে এবং সাম্প্রতিক বন্যায় সিলেটে মানুষের পাশে শুকনো খাদ্য এবং গোবাদিপশুর খাদ্য ও চিকিৎসাসেবা দিয়ে গণস্বাস্থ্য মানবিকতার ইতিহাস সৃষ্টি করেছেন।

বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক সাহেব বলেন, আমার বিশ বৎসর চেয়ারম্যান বয়সে এরকম সময় উপযোগী উদ্যোগের অনুষ্ঠান পাইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়