শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০২:০৭ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক পড়তে হবে পরিবারের সবাইকে

মাস্ক

শাহীন খন্দকার: রাজধানীর ধানমন্ডি সোবহানবাগের সানিয়া গৃহবধু আফরোজ শাপলা গত এক সপ্তহ ধরে ভুগছেন ঠান্ডাজ্বরে। এরই মধ্যে তার মেয়ে কলেজ শিক্ষার্থী দ্বিতীয়ারও দেখা দিয়েছে সর্দিজ¦র। গত কয়েকদিন তারা জ্বর, সর্দি, মাথা ব্যথায় ভুগছেন। মৌসুমি এই ঠান্ডা-জ্বর সর্দি-কাশি চলছে সারা দেশেই।
এ প্রসঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল বলেন,  সর্দিজ¦র থেকে রেহাই পেতে সর্তকতা ছাড়া উপায় নেই। দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। কারণ আমরা সর্তক না, স্বাস্থ্যবিধি মেনে চলছি না। করোনা থেকে রক্ষা পেতে পরিবারের সবাইকে এখন স্বাস্থ্যবিধি মানতে হবে, পড়তে হবে মাস্ক।

ডা. ইকবাল আর্সেনাল আরো বলেন, আমরা সর্দিজ¦রে আক্রান্ত হচ্ছি, অথচ পরীক্ষা করাচ্ছিনা। তবে সর্দিজ¦রে আক্রান্ত হলেই করোনা পরীক্ষা করা উচিত। কেননা সন্দেহজনকভাবে যারাই করোনা পরীক্ষা করাচ্ছেন, তাদেরই করোনা পজেটিভ দেখা যাচ্ছে।

তবে ডা. ইকবাল আর্সেনাল বলেন, সংক্রমণের হার বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে হাত ধোয়ার অভ্যাস করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তা ছাড়া করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইকে অবশ্যই দ্রুত টিকা নিতে হবে। 

ডা. আর্সেনাল বলেন, হঠাৎ করোনা সংক্রমণ বাড়ার জন্য ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্টকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 

শ্যামলী ২৫০ শষ্যা টিবি ও অ্যাজমা হাসপাতালের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাপ পড়ছে নমুনা পরীক্ষায়। যারা আসছেন, তাদের প্রায় সবারই করোনাভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম 

  • সর্বশেষ
  • জনপ্রিয়