শিরোনাম
◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব ◈ বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন, তবে মিলছে না মুক্তি ◈ মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ উদ্ধার: সন্দেহভাজন দুই ভাইকে পিটিয়ে হত্যা, এলাকায় চরম উত্তাল পরিস্থিতি ◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪৫ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের তোপের মুখে ডা. সেব্রিনা ফ্লোরা, ওএসডি হিসেবে বদলি

গত ৫ আগস্ট জনরোষে আওয়ামী লীগ সরকার পতন হয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পদ থেকে সরিয়ে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে পদায়ন করা হয় অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে।

তবে প্রতিষ্ঠানটিতেও টিকতে পারেননি তিনি।  নিপসমের কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে আবারো তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে অধিদপ্তরেই বদলি করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। অধ্যাপক সেব্রিনা ফ্লোরার পদে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলামকে।

এতে আরও তিন কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে। তারা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জসিম উদ্দিনকে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন পদে, অধিদপ্তরের আরেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদকে কুষ্টিয়া ম্যাটসের অধ্যক্ষ পদে, ঢাকার আইপিএইচএনের বিভাগীয় প্রধান ডা. মাহবুব আরেফীন রেজানুরকে ওএসডি হিসেবে বদলি করা হয়েছে। সূত্র : যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়