শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২২, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন আরো ৩৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি 

হাসপাতাল

শাহীন খন্দকার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রোম এমআইএস এর ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জরে সংক্রমিত হয়ে ৩৬ জন নতুন রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন।

সোমবার ৪ জুলাই তিনি জানিয়েছেন, সারাদেশে ৩৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৩১ জন আর ঢাকার বাইরে ৫ জন। এছাড়া বর্তমানে সারাদেশে সর্বমোট ১৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২৫ জন ও ঢাকার বাইরে দেশের অন্যান্য বিভাগে ১৯জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।     

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১হাজার ২৩৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯৩ জন রোগী।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে একজন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে গত বছর ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমিত  হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু সংক্রমিত হয়ে মারা গেছেন ১০৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়