শিরোনাম
◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ◈ 'দেশটা আমাদের সবার', পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা ◈ নিরাপদ ও নিয়মিত অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ ◈ একসঙ্গে পুলিশ টিমকে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ইদানীং প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি, দেশের মান সম্মান ক্ষুণ্ন হচ্ছে: কর্নেল (অব.) অলি ◈ সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ ◈ দেশের সব ডিসির জন্য যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০৪:০০ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চ রক্তচাপ, জনসচেতনতা ছড়িয়ে দিতে হবে শহর থেকে গ্রামে: উপাচার্য বিএসএমএমইউ

শাহীন খন্দকার: [২]বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) দিবস ২০২৪ উপলক্ষ্যে র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের এব্লক অডিটোরিয়ামে আয়োজিত সেমিনার অনুষ্ঠিত। শনিবার (১৮ মে) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বলেন, শুধু রাজধানী কেন্দ্রিক নয়, উচ্চ রক্তচাপ বিষয়ে জনসচেতনতা ছড়িয়ে দিতে হবে উপজেলা থেকে গ্রামে।

[৩] তিনি বলেন, মানুষের খাদ্যাভাসেও পরিবর্তন আনতে হবে। যতটা পারা যায় টেনশন মুক্ত থাকতে হবে। ব্যায়াম করতে হবে। যথাসময়ে ঘুমাতে হবে। অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। অনেক রোগী বলেন, তার ডায়াবেটিস ছিল, উচ্চ রক্তচাপ ছিল তা ঠিক হয়ে গেছে,এখন ওষুধ খাচ্ছি না, আসলে একথা ঠিক নয়, কারণ তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিন্তু  শরীরে রয়ে গেছে।

[৪] উপাচার্য বলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে জীবনে দীর্ঘজীবী হওয়া যায়। বর্তমানে অসংক্রামক রোগ যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিসে মানুষ বেশি মারা যাচ্ছে। এটা প্রতিরোধে চিকিৎসক সমাজকে এগিয়ে আসতে হবে। 

[৫] এসময়ে বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে, অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহম্মেদের সভপাতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। সম্মানিত অতিথি ইউজির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী।

[৬] অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, ক্লিনিক্যাল কার্ডিওলজির প্রধান, প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. জাহানারা আরজু। হৃদরোগ বিশেষজ্ঞগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান
 
এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়