শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১২:৫৪ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার পর্যন্ত থাকবে ঝড়বৃষ্টির প্রবণতা

ঝড়বৃষ্টি

সাজিয়া আক্তার: রোববার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। দুপুরের পর থেকেই ঝরেছে ছিপ ছিপ বৃষ্টি। অল্প বৃষ্টিতেও হয়েছে রেকর্ড সৃষ্টি। মাত্র ১৩ মিলিমিটার বৃষ্টি, তাতেও চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টি বলছে আবহাওয়া অধিদপ্তর। এমন বৃষ্টিতে কমেছে ধুলাবালি। এতে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মেঘ-বাদলার আবহাওয়া আরও অন্তত তিন দিন রাজধানীসহ সারাদেশে থাকবে। সমকাল

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় নেত্রকোনায় ৮২ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির প্রবণতা থাকবে। সঙ্গে থাকবে কালবৈশাখীর আশঙ্কা। এ সময় দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস ও রাতে সামান্য কমতে পারে। এরপর সপ্তাহের শেষে আবার তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, এখন কালবৈশাখীর মৌসুম। তাই হঠাৎ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এখন যেভাবে হচ্ছে সেটা আরও দু-এক দিন থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

  • সর্বশেষ