শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ১২:২১ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ১২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কদ্বীপ উন্নয়ন

সাত মসজিদ রোডে গাছ কাটার প্রতিবাদে অবস্থান মঙ্গলবার

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কয়েক সপ্তাহ যাবৎ ধানমন্ডি সাত মসজিদ রোডে সড়কদ্বীপ উন্নয়নের নামে আবাহনী মাঠের বিপরীতে স্টার কাবাব থেকে জিগাতলা পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক গাছ কেটে ফেলা হয়েছে। যা সরকার এবং প্রধানমন্ত্রীর পরিবেশ সংরক্ষণনীতি-কৌশলের পরিপন্থি।

সেখানে কংক্রিটের সড়কদ্বীপ তৈরি করা হচ্ছে, যেখানে পরবর্তী সময়ে গাছ রোপন করা হলেও টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ।

এ বিষয়ে সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয়রা রাস্তায় দাঁড়িয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও সাতমসজিদ রোডের অবশিষ্ট গাছগুলি রক্ষায় ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় তাৎক্ষণিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক শরিফ জামিল এলাকাবাসীর মধ্য থেকে শারমিন মুর্শিদ, ড. মুজিবুর রহমান হাওলাদার, ইমতিয়াজ আলম বেগ, মোস্তফা জামান, আমিরুল রাজিভ, মান্নান মুনির, সৈয়দ মুহাম্মদ জাকির এবং আমিনুল ইসলাম ইমন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি সাতমসজিদ সড়ক সংলগ্ন আবাহনী মাঠের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। পরিবেশবাদী, সংস্কৃতিকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সংগঠকরা।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়