শিরোনাম
◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২ ◈ ঈ‌দের পরই উত্তপ্ত হ‌চ্ছে সংসদ ও মাঠের রাজনীতি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুনর্বিবেচনা করা উচিৎ: পরিবেশ মন্ত্রী

আনিস তপন: [২] বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ২০ টাকা থেকে বাড়িয়ে একলাফে ১০০ টাকা করা হয়েছে। তবে এটা পুনর্বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

[৩] বৃহস্পতিবার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এখানে রাজস্ব আদায়ের একটি বিষয় আছে। তারপরও এটা ঠিক হয়নি। অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয় ও বিভাগগুলোকে টার্গেট দিয়ে থাকে। সেজন্য বাড়ানো হয়েছে। তবে এটা বিবেচনা করা হবে।

[৪] এরআগে পরিবেশ মন্ত্রণালয়ের ঘোষিত ১০০ কর্মদিবসের কর্মপরিকল্পনা কতটুকু বাস্তবায়িত হয়েছে তা নিয়ে সাংবাদিকদের জানান সাবের হোসেন চৌধুরী।

[৫] মন্ত্রী বলেন, ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনার ৭৮ ভাগ বাস্তবায়িত হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ, বন, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঘোষিত ২৮ টি অগ্রাধিকারের মধ্যে ২২ টি পুরোপুরি এবং ৪ টির আংশিক বাস্তবায়ন করা হয়েছে। আংশিক বাস্তবায়ন বিবেচনায় নেয়া হলে বাস্তবায়নের হার হবে ৮৫ শতাংশ।  উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও ২ টি অগ্রাধিকার বাস্তবায়ন করা সম্ভব হয়নি, বাস্তবায়নের কাজ চলমান আছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়