শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ০৫:০৪ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২.৩ ডিগ্রি 

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনা বিভাগের ওপর দিয়ে সপ্তাহব্যাপী বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। সাধারণ মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পড়ছে। 

[৩] খুলনা বিভাগের আজকের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় অবস্থানে ঈশ্বরদী ৪২.০ ডিগ্রি। যশোরে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রি। খুলনায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে আজ দুই ডিগ্রি কম। 

[৪] খুলনা বিভাগীয় আবহাওয়া অফিসের পাঠানো তথ্যে জানা যায়, ২১ এপ্রিল রবিবার বিকাল ৩.০০টায় কুষ্টিয়ার কুমারখালিতে ৪০.২ ডিগ্রি, সাতক্ষীরায় ৩৯.৫ ডিগ্রি, মোংলায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। 

[৫] এছাড়া আগামী ৭২ ঘন্টা বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়