শিরোনাম
◈ তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু: চীনা রাষ্ট্রদূত ◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৪, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর অঞ্চলে বহমান ২৬৮ নদী, দাবি গবেষকদের

ছবি: সংগৃহীত

মোস্তাফিজার বাবলু, রংপুর: [২] রংপুর অঞ্চলের ৮ জেলায় ২৬৮টি নদী বহমান রয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি। এই জেলায় ৬৬টি নদী রয়েছে। এর পরেই রয়েছে পঞ্চগড়। এই জেলায় ৪৬টি নদী বহমান।

[৩] এছাড়াও দিনাজপুরে ৩২, ঠাকুরগাঁওয়ে ২১, গাইবান্ধায় ১৬, রংপুরে ৩৪, নীলফামারীতে ৩৩ এবং লালমনিরহাট জেলায় ২০টি নদ-নদী রয়েছে।

[৪] গত রোববার নদী গবেষক হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রিভারাইন পিপল-এর পরিচালক অধ্যাপক তুহিন ওয়াদুদ রংপুর বিভাগের এই ২৬৮ নদীর তালিকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের হাতে তুলে দেন।

[৫] এ সময় প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সেচ্ছাসেবী সংগঠন কারিগর-এর সভাপতি সরকার হায়দার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ছাওমুন পাটোয়ারী সুপ্ত উপস্থিত ছিলেন।

[৬] সরেজমিন অনুসন্ধানে রংপুর বিভাগে ২৬৮টি নদীর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন নদী গবেষক মাহবুব সিদ্দিকী ও ড. তুহিন ওয়াদুদ। তারা বলছেন এ সংখ্যাও চূড়ান্ত নয়। নদ-নদীর সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। তালিকা প্রস্তুত করতে প্রত্যেক জেলার নদ-নদী নিয়ে কাজ করেন এমন ব্যক্তি ও সংগঠনগুলো তালিকা প্রস্তুত করতে সহযোগিতা করেছে বলে জানান তারা।

[৭] প্রদত্ত নদীর সংখ্যা ও অনুসন্ধান সাপেক্ষে রংপুর বিভাগের নদ-নদীর পূর্ণ তালিকা প্রকাশের আহ্বান জানিয়ে মাহবুব সিদ্দিকী বলেন, নদ-নদীর পূর্ণাঙ্গ তালিকা করে নদ-নদী সংরক্ষণের উদ্যোগ এখন সময়ের দাবি।

[৮] ড. তুহিন ওয়াদুদ বলেন, রংপুর বিভাগে আন্তঃসীমান্ত নদীর তালিকাও ঠিক নেই। সরকারিভাবে ১৮টি আন্তঃসীমান্ত নদ-নদীর কথা বলা হলেও প্রকৃতপক্ষে এই সংখ্যা ৫০-রও বেশি হবে। নদ-নদীর এই তালিকা জাতীয় নদী রক্ষা কমিশন ও বিভাগের ৮ জেলা প্রশাসককেও প্রদান করা হয়েছে।

[৯] উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ড ২০১১ সালে রংপুর বিভাগে ৮৪ নদীর তালিকা করে। আর ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশন তালিকা করে ১৩১টি নদীর। সম্পাদনা: সমর চক্রবর্তী

প্রতিনিধি/এসসি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়