শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:০৫ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের নাম পরিবর্তন করলেন মাহি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর এবার নিজের নাম বদলে ফেললেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। রাকিবের সঙ্গে বিয়ের পর ফেসবুক অ্যাকাউন্টে নিজের নামের সরকার পদবী যোগ করেন মাহি। ফলে মাহিয়া মাহি থেকে হয়ে ওঠেন মাহিয়া মাহি সরকার। তবে সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। এবার নিজের নাম থেকেও ছেটে ফেললেন প্রাক্তনের পদবী।

[৩] দিন কয়েক আগে ঘর ভাঙার খবর দেন মহি। তিনি জানান স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সেসময় এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

[৪] এরপর তিনি বলেছিলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

[৫] ২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। আড়াই বছর না যেতেই তার সঙ্গেও মাহি নিয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়