শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০৯ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করলেন তামিম মৃধা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিয়ে করেছেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর তিনি নিজেই জানিয়েছেন। তামিম জানান, তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন এ নবদম্পতি। তবে কবে কখন বিয়ে সম্পন্ন হয়েছে তা জানা যায়নি।

[৩] যদিও তামিমের বিয়ের খবর বেশ অবাক করেছে ভক্তদের। কারণ ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এ অভিনেতা। সেই বিয়ে বিচ্ছেদের খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর জানালেন তামিম।

[৪] ফেসবুক পোস্টে নিজের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম। তিনি বলেন, ‘রাইসার সঙ্গে আমার নতুন পথচলার শুরু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

[৫] তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করছেন। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলে তার গান প্রকাশ পেয়েছে। বেশ কিছু নাটকেও অভিনয় করতে দেখা গেছে এ অভিনেতাকে।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়