শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৬ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুনসন্ত্রাসের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ‘বিজয়ের মাসে মানবাধিকার দিবসে বলতে চাই, আগুনসন্ত্রাস একটি মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র ঘৃণা ও নিন্দা জানাই। আগুনসন্ত্রাসের কারণে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হচ্ছে। তাদের ছুটির দিনে স্কুলে যেতে হচ্ছে। স্কুলের সিডিউলও পরিবর্তন হচ্ছে, বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে; যানবাহন চলাচল না করায় জিনিসপত্রের দাম বাড়ছে’। এ কথাগুলো বলেছেন চিত্রনায়ক রিয়াজ।

[৩] রোববার (১০ ডিসেম্বর) দুপুরে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা ‘আগুনসন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন : রুখে দাও আগুনসন্ত্রাস’ এই প্রতিপাদ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সেখানে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

[৪] রিয়াজ আরও বলেন, ‘আমাদের নাগরিক অধিকার যারা খর্ব ও লঙ্ঘন করছে, আমি মনে করি তারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। তাদের এখনই রুখে দিতে হবে। আগুনসন্ত্রাসকে রুখতে না পারলে জনগণ ভালো থাকবে না। সুন্দর বাংলাদেশকে রাজনৈতিক উদ্দেশ্যে নষ্ট হতে দেব না। এই দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রার চেষ্টাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা মনে করি সেটা এক ধরনের সন্ত্রাস’।

[৫] ওই সমাবেশে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, ফেরদৌস, অঞ্জনা, তারিন প্রমুখ। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়