শিরোনাম
◈ ট্রাম্পের হাই-প্রোফাইল অনুষ্ঠানে বন্দুকধারীর হামলা: ঘটনার পর থেকে বেরিয়ে আসছে একের পর এক রোমহর্ষক তথ্য! ◈ জ্বালানি তেল সংকট, গ্যাসের ঘাটতি ও লোডশেডিংয়ের কারণে শিল্পকারখানায় উৎপাদন ২৪ শতাংশ কমেছে ◈ লিগ শিরোপা জ‌য়ের কাছাকা‌ছি বার্সেলোনা ◈ সাউদাম্পটনকে হা‌রি‌য়ে টানা চতুর্থবার এফএ কা‌পের ফাইনালে ম্যানচেস্টার সি‌টি ◈ গুপ্ত ইস্যু: ছোট শব্দে বড় রাজনীতি, পেছনে রয়েছে বহুমাত্রিক রাজনৈতিক হিসাব-নিকাশ ◈ শীর্ষে ফিরলো আর্সেনাল ◈ হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, সন্তানের পাশে দাঁড়ালেন মা; হাসপাতালের মানবিক সহায়তা ◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:১০ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেরদৌসকে সংবর্ধনা দেবে শিল্পী সমিতি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ঢাকার সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ অনেক দিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অংশ নেন নিয়মিত প্রচারণা ও আয়োজনে। এবার তিনি মনোনয়নও পেয়েছেন দলটির হয়ে। ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন এই অভিনেতা।

[৩] ফেরদৌসের এমন সাফল্যে নানাভাবেই সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। শুধু তাই নয়, এই সাফল্যে তাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) বিএফডিসিতেই এই সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

[৪] তিনি বলেন, ‘ফেরদৌস ভাই আমাদের প্রতিনিধি। তিনি আমাদের প্যানেলের হয়ে শিল্পী সমিতির নির্বাচন করেছিলেন। আজ তিনি এমপি প্রার্থী হয়েছেন। আশা করি তিনি বিজয়ী হবেন। আমরা শিল্পীরা তার সঙ্গে আছি। প্রচারণা শুরু হলে আমরা প্রচারেও অংশ নেব।’

[৫] এদিকে ফেরদৌস ছাড়াও ঢাকাই সিনেমার কয়েকজন তারকা আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু তারা দলীয় মনোনয়ন পাননি। তাদের বিষয়েও কথা বলেন নিপুণ। তিনি বলেন, ‘রাজনীতির মাঠ অনেক বড়, মনোনয়ন পায়নি বলে যে আওয়ামী লীগকে ছেড়ে দেব সেটা নয়। যদি আপনি মনে-প্রাণে আওয়ামী লীগকে ভালোবেসে থাকেন, নৌকাকে ভালোবেসে থাকেন তাহলে যেভাবেই হোক আপনি নৌকার পাশে থাকবেন।’ সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়