শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৫:১১ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাকে ইঙ্গিত দিয়ে পোস্ট করলেন রোশন!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] নাম উল্লেখ না করে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ঢাকার ছবির নায়ক জিয়াউল রোশান। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ অভিনেতা লিখেছেন, ‘দুনিয়া এখন কত সহজ হয়ে গেছে। মন চাইলো বলে দিলাম। সবাই তার বিপক্ষে চলে গেল। আবার ক্ষমা চাইল, সবাই বলল যে সে ভুল বুঝতে পেরেছে ক্ষমা করে দিই। আবার আগের মতো ভালোবাসতে শুরু করলাম। প্লিজ লল জাতীয় কাজ করবেন না।’

[৩] কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা, ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে এ পোস্ট দিয়েছেন রোশন। কেননা, ‘আত্মহত্যার চেষ্টা’র খবরে গেল কয়েকদিন ধরে আলোচনায় এই অভিনেত্রী। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর বেশ ক্ষুব্ধ হন তিনি। যারা ক্ষতি করেছেন সবার নাম ফাঁস করবেন বলেও হুঁশিয়ারি দেন।  

[৪] এছাড়া, ফোনকলে এক সাংবাদিকদের  উড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিশা। পরে অবশ্য এ ধরনের আচরণের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে পোস্ট করেন তিনি। নেটিজেনদের বিশ্বাস, তিশাকে এ ধরনের আচরণ করা থেকে বিরত থাকতে উপদেশ দিয়েই এমন পোস্ট করেছেন রোশন।

[৫] উল্লেখ্য, তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেতা জিয়াউল রোশন। এখন পর্যন্ত ‘অপারেশন সুন্দরবন’, ‘রক্ত’, ‘বেপরোয়া’ নামের সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘প্রেম পুরান’, ‘জামদানি’, ‘রিভেঞ্জ’ ও ‘করপোরেট’। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়