শিরোনাম
◈ ‘অভিযোগ পেলেই ব্যবস্থা’, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: মন্ত্রী-এমপিদেরও ছাড় নয়, হুঁশিয়ারি তারেক রহমানের ◈ ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা ◈ জ্বালানি সংকটের শঙ্কা নেই: মে মাসে আমদানি ৫ লাখ টনের বেশি ◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৮:৩২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কাশ্মির ফাইলস’, ‘কেরালা স্টোরি’র পর বিতর্কে ‘৭২ হুরেঁ’

শিমুল চৌধুরী ধ্রুব: ‘দ্য কাশ্মির ফাইলস’ দিয়ে বিতর্কের শুরু। এরপর মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’, যা নিয়ে বিতর্ক এখনও থামেনি। এর মাঝেই নতুন বিতর্ক নিয়ে হাজির আরও একটি চলচ্চিত্র। নাম ‘৭২ হুরেঁ’। রোববার সিনেমাটির ফার্স্ট লুক টিজার মুক্তি পেয়েছে। আর তারপরই আলোচনা শুরু করেছে সঞ্জয় পূরণ সিং চৌহানের এই চলচ্চিত্রটি। সূত্র: এবিপি লাইভ

ফার্স্ট লুক টিজারে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সইদের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের কথা। ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে শোনা যাচ্ছে, ‘আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জন্নাতের দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে।’ 

পরিচালক সঞ্জয় পুরাণ সিংয়ের কথায়, ‘দুষ্কৃতিকারীরা ধীরে ধীরে মনের মধ্যে বিষ ঢালেন, আর তাতেই সাধারণ মানুষ আত্মঘাতী জঙ্গীতে পরিণত হন। এই আত্মঘাতী জঙ্গীরা সন্ত্রাসবাদীদের মগজ ধোলাইয়ের শিকার। তারা এই ৭২ জন কুমারীর একটি মারাত্মক মায়াজালে আটকা পড়েন, আর ধ্বংসের পথে হাঁটা শুরু করেন, শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হন।’ সূত্র: হিন্দুস্থান টাইমস

‘৭২ হুরেঁ’ সিনেমাটির সহ-প্রযোজক অশোক পণ্ডিত বলেন, ‘এই সিনেমাটি অবশ্যই আপনাকে সমাজের প্রচলিত কিছু বিশ্বাস নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। যেগুলো শুধুমাত্র কল্পনা প্রসূত। যার সঙ্গে বাস্তবের আদৌ কোনও সম্পর্ক নেই। এই বিষয়গুলো শুধুমাত্র মগজ ধোলাই হিসাবে ব্যবহার করে জিহাদের নামে বহু ছেলেমেয়েকে সন্ত্রাসবাদীতে পরিণত করছে।’

২০১৯-এ গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় দেখানো হয়েছিল সিনেমাটি। আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে সঞ্জয় পুরাণ সিংয়ের ‘৭২ হুরেঁ’। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়