শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৭:২২ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরম শত্রুরও যেন এ পরিস্থিতি না হয়: জয়া 

জয়া আহসান

শিমুল চৌধুরী ধ্রুব: গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। কলকাতার নিমার্তা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকারা। সিনেমা মুক্তির দিনে সামাজিক মাধ্যম ফেসবুকে দর্শকদের উদ্দেশে বার্তা দিয়েছেন জয়া। 

যেথানে তিনি লিখেছেন, একটি স্ত্রী-ভূজ প্রেমের গল্প ‘অর্ধাঙ্গিনী’। অন্যের মতামত, ভালোলাগার ওপর ভরসা না করে, নিজে গিয়ে দেখুন এক চরম বাস্তব। ভালো লাগলে সবাইকে জানাবেন আপনার মতামত। তবে চরম শত্রুরও যেন এ পরিস্থিতি না হয়। পোস্টের কমেন্ট বক্সে প্রশ্ন উঠেছে ‘চরম শত্রুরও যেন এ পরিস্থিতি না হয়’ এই কথা দিয়ে কি বোঝাতে চেয়েছেন জয়া? উত্তরে অনেকেই বলেছেন, সেটা জানতে দেখতে হবে পুরো সিনেমা।

এই ছবির গল্পে দেখা যাবে, একজন ব্যক্তি (কৌশিক) প্রথম স্ত্রীর (চূর্ণী) সঙ্গে দীর্ঘ দিন সংসার করার পর বিচ্ছেদ করে ফেলেন। এরপর বিয়ে করেন আরেক নারীকে (জয়া)। হঠাৎ এক দুর্ঘটনায় কোমায় চলে যান সেই ব্যক্তি। এমন এক জটিল পরিস্থিতি তৈরি হয় যে, বর্তমান স্ত্রী (জয়া) ছুটে যান তার আগের স্ত্রীর (চূর্ণী) কাছে। এরপর বর্তমান ও প্রাক্তনের মধ্যে এক অন্যরকম রসায়নের অবতারণা হয়। সূত্র: আনন্দবাজার

‘অর্ধাঙ্গিনী’ কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি। সম্পাদনা: এল আর বাদল

এসসিডি/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়