শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৩, ০১:০০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী ডলি জহুর এবার নির্মাতা 

মনিরুল ইসলাম: অভিনেত্রী ডলি জহুর। জাতীয় চলচ্চিত্রে আজীবন সন্মাননা পেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গত মাসে এই  পুরস্কার গ্রহণ করেন ডলি জহুর। 

তিনি  দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারের অভিজ্ঞতা দিয়ে এবার নির্মাণে আগ্রহী হলেন তিনি। প্রখ্যাত অভিনেত্রী ডলি জহুর প্রথমবার একটি টেলিফিল্ম পরিচালনা করেছেন। নাম ‘দাঁড়কাক’। এটি রচনাও করেছেনও তিনি।  এরই মধ্যে শেষ করেছেন শ্যুটিং। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে চ্যানেল আইতে প্রচার হবে টেলিফিল্মটি বলে জানান ডলি জহুর। 

তিনি বলেন,  টেলিফিল্মটির কাজ শেষ করে ভীষণ খুশি  লাগছে। ‘এর গল্প নিয়ে আমার বেশ কিছুদিন ধরে পরিকল্পনা ছিল। একটা কম্ফোর্ট জোনে আমি কাজটি করতে চেয়েছি। চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে যখন গল্পটি নিয়ে নির্মাণে আগ্রহ প্রকাশ করি, তারা রাজি হন। এজন্য চ্যানেল আই পরিবারের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। 

তিনি আরও বলেন, কাজ করার সময় ইউনিটের কাছ থেকে বেশ সহযোগিতা পেয়েছি। জানি না দর্শকের কাছে কতটুকু ভালো লাগবে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই টেলিফিল্মটি নির্মাণ করার চেষ্টা করেছি।

 টেলিফিল্মটিতে অভিনয় করেছেন তানজিকা আমিন ও নতুন অভিনেতা আসাজ জোবায়ের। তারা দুজনই ডলি জহুরের পরিচালনায়  কাজ করে উচ্ছ্বসিত বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়