শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ১০:২৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সঙ্গীতশিল্পী শর্মিলী চ্যাটার্জীর মিউজিক ভিডিও

‘আমি দূর হতে তোমারেই দেখেছি’ মুক্তি পেলো'

বিনোদন ডেস্ক: এবার সঙ্গীত শিল্পী শর্মিলী চ্যাটার্জী ‘আমি দূর হতে তোমারেই দেখেছি’ শিরোনামের মিউজিক ভিডিও নিয়ে এলেন। গানটি আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় ফার্মগেটের স্কাই রেস্টুরেন্টে শুভ উদ্বোধন করা হয়।

গানটির গীতিকার গৌরি প্রসন্ন মজুমদার। সুর কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এএইচ তূর্য। ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী শর্মিলী চ্যাটার্জী ও শ্যামল মুখার্জী। আরও অভিনয় করেছেন মিজান ও আলামীন। চিত্রধারণ করেছেন শিউল বাবু। ভিডিও সম্পাদনায় এসএম তুষার। প্রযোজক: এমডি হেলাল উদ্দিন হাই। 

উল্লেখ্য যে, ‘আমি দূর হতে তোমারেই দেখেছি’ আবেদনময়ী ও সুরময়ী সঙ্গীত শিল্পী শর্মিলী চ্যাটার্জীর চতুর্থ মিউজিক ভিডিও। ইতোপূর্বে তিনি  “মা তোমার জন্য ”  “কতবার ভেবেছিনু” ও “দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে” শিরোনামে আরও তিনটি অসাধারণ মিউজিক ভিডিও উপহার দিয়েছেন। যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিচক্ষণশীল দর্শক শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে।

ব্যক্তিজীবনে সঙ্গীত শিল্পী শর্মিলী চ্যাটার্জী আইন পেশার সাথে জড়িত। তার স্বামী অ্যাডিশনাল ডিআইজি শ্যামল কুমার মুখার্জী। যিনি বাংলাদেশ হাইওয়ে পুলিশে কর্মরত আছেন।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়