শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০২:০৪ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেরদৌস-পূর্ণিমার জন্য গাইলেন নোলক

ফেরদৌস-পূর্ণিমা

শিমুল চৌধুরী ধ্রুব: ‘আহারে জীবন’ নামে নতুন একটি সিনেমা নির্মাণ করছেন দেশের গুণী নির্মাতা ছটকু আহমেদ। এ সিনেমায় জুটি বেধে অভিনয় করেছেন ফেরদৌস ও পূর্ণিমা। জানা গেছে এ সিনেমার দৃশ্যায়ণ প্রায় শেষের দিকে। শেষ সময়ে চলছে গানের অংশের দৃশ্যধারণের কাজ।

পারিবারিক ও সামাজিক গল্পে নির্মিত এ চলচ্চিত্রে থাকছে দেশের জনপ্রিয় কিছু শিল্পীদের গান। এর মধ্যে টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। তিনি গানটি গেয়েছেন এস আই শহীদের সুরে। এই গানের কথা লিখেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। সরকারি অনুদানে নির্মিত ‘আহারে জীবন’ সিনেমায় গানটি গেয়ে উচ্ছ্বসিত নোলক বাবু।

তিনি বলেন, খুব চমৎকার গল্পটি। আমি পড়েছি। আর যে গানটি গেয়েছি সেটির কথা অসাধারণ। প্রিয় পরিচালক জাকির হোসেন রাজু ভাই লিখেছেন। তিনি সিনেমার গান লেখার জন্য সবসময়ই সফল। তার লেখা বেশ কিছু রোমান্টিক গান আমার প্রিয়। আশা করছি এই গানটি অনেকের প্রিয় হবে। আর এস আই শহীদের সুরটিও করেছেন সিনেমার গল্প ও গানের কথার সঙ্গে মিলিয়ে। বিরহ, বেদনা দারুণভাবে ফুটে উঠেছে।

গানটির সুরকার এস আই শহীদ বলেন, আমি ছটকু আহমেদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তার মতো গুণি নির্মাতা অনুদানের সিনেমার টাইটেল গানটি আমাকে দিয়ে সুর করিয়েছেন। আমি জাকির হোসেন রাজু ভাইয়ের কাছে কৃতজ্ঞ। দারুণ একটি গান তিনি লিখে দিয়েছেন। আশা করছি এই গানটি শ্রোতাদের মন ভরাবে।

‘আহারে জীবন’ সিনেমায় ফেরদৌস-পূর্ণিমা জুটি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, জয় চৌধুরী, মৌমিতা মৌ, রেবেকা, শাহনূর প্রমুখ।

এসসিডি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়