শিরোনাম
◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ ◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায়

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০১:৪৩ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রনায়িকা মৌসুমীর ৩০ বছর!

আরিফা জামান মৌসুমী

শিমুল চৌধুরী ধ্রুব: ১৯৯৩ সালে প্রয়াত নায়ক সালমান শাহ’র সঙ্গে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন অভিনেত্রী আরিফা জামান মৌসুমী। সোহানুর রহমান সোহান নির্মিত এই সিনেমাটি ওই বছর ২৫ মার্চ মুক্তি পেয়েছিল। সেই হিসেবে শনিবার অভিনয় জীবনের ৩০ বছর পূর্ণ করলেন এই অভিনেত্রী।

বিষয়টি উল্লেখ করে ফেসবুকে মৌসুমীর একটি সিঙ্গেল ছবি ও নিজের সঙ্গে একটি ছবি পোষ্ট করেছেন অভিনেত্রীর স্বামী ওমর সানী। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘অভিনন্দন মৌসুমী তোমাকে কর্মজীবনের ৩০ বছর উপলক্ষে। আজ তুমি সবার কাছে প্রিয়দর্শিনী, চলচ্চিত্রের কাছে প্রিয়দর্শিনী এবং আমার পরিবারের কাছে তুমি প্রিয়দর্শনী।’

১৯৭২ সালে ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে ঘর বাঁধেন তিনি।  

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর একের পর এক দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন মৌসুমী। তিন দশকের ক্যারিয়ারে নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মৌসুমী অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সাফল্য পেয়েছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এরপর তিনি ২০০৬ সালে ‘মেহের নিগার’ পরিচালনা করেন। নির্মাণ করছেন ‘শূন্য হৃদয়’, ‘ভালোবাসবোই তো’ নামের আরো দুটি সিনেমা। এই অভিনেত্রী গানেও বেশ পারদর্শী। ২০০৪ সালে জাহিদ হোসেন পরিচালিত ‘মাতৃত্ব’ সিনেমার একটি গানে কণ্ঠ দেন তিনি। এছাড়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ সিনেমায় ‘কি যে শূন্য লাগে তুমিহীনা’ গানেও কণ্ঠ দিয়েছেন মৌসুমী।

এসসিডি/একে

  • সর্বশেষ