শিরোনাম
◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ◈ আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা জরিমানা, যা বলছে আইন

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভক্তদের ভালবাসায় মুগ্ধ তানজিন তিশা

তানজিন তিশা

শিমুল চৌধুরী ধ্রুব: বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তার পছন্দের মানুষ হতে কি কি গুণ থাকা প্রয়োজন, সম্প্রতি এক সাক্ষাৎকারে পেশাগত, ব্যক্তিগত, পছন্দ-অপছন্দের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। 

শুরুতেই প্রশ্ন ছিল তানজিন তিশা’র পেশাগত জীবন নিয়ে। তিনি জানান, ‘পেশাগত জীবনে কাজের প্রতি আরও মনোযোগী হবার চেষ্টা করছি। বেশ কিছু নতুন কাজের পাশাপাশি ফ্যানদের জন্য কাছে এক্সাইটিং কিছু প্রজেক্ট। স্টুডিও এক্স-এর সাথে সম্প্রতি কাজ করেছি। শীঘ্রই আরও বেশ কিছু মজাদার প্রজেক্টে ফ্যানরা আমাকে দেখতে পাবেন।’

স্টুডিও এক্স-এর নতুন প্রজেক্ট নিয়ে জানতে চাইলে তিশা বলেন, ‘চলতি বছরেই অ্যামেরিকান স্টাইলিং এক্সপার্ট রেকমেন্ডেড মেনজ গ্রুমিং ব্র্যান্ড স্টুডিও এক্স-এর একটি ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। ক্যাম্পেইনের নামও দেওয়া হয় ‘ইমপ্রেস তানজিন তিশা উইথ আমেরিকান স্টাইল’। 

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল স্পেশাল গ্রুমিংয়ের মাধ্যমে পুরুষদের ব্যক্তিত্বটা আরও ফুটিয়ে তোলা, যেমন; তাদের কথা বলার ও হাঁটাচলার স্টাইল, বডি-ল্যাংগুয়েজ, ফ্যাশন সেন্স ইত্যাদি। 

ক্যাম্পেইনের সফলতা ও অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে তানজিন তিশা জানান, ‘প্রায় ২,৪২৩ প্রতিযোগী ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এবং ভক্তদের থেকে এতো ভালো সাড়া পেয়ে আমরা সত্যিই ভীষণ আনন্দিত। এদের মধ্যে থেকে সেরা ৩০ জনকে আমি বাছাই করি, যারা আমাকে সবচেয়ে বেশি ইম্প্রেস করে।

অতঃপর, গত ৪ই নভেম্বর ঢাকার সিক্স সিজন হোটেলে জনপ্রিয় ফ্যাশন ও স্টাইলিং ডিরেক্টর মাহমুদুল হাসান মুকুল-এর তত্ত্বাবধায়নে যথাযথ গ্রুমিংয়ের মাধ্যমে ৩০ প্রতিযোগীকে গালা নাইটের জন্য প্রস্তুত করা হয় এবং ৫ই নভেম্বর ক্যাম্পেইনের গালা নাইট অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিযোগীরা আমেরিকান স্টাইলের মাধ্যমে আমাকে ইম্প্রেস করার সুযোগ পায়। 

সেই ৩০ জনের মধ্য থেকে আমার সেরা ৫ জনকে বাছাই করার কথা ছিল, তবে অবশেষে আমি ৬ জন প্রতিযোগীকে বাছাই করি। ব্যক্তিজীবন নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিজীবনে সবসময়েই নিজেকে আরও গুছিয়ে তোলার চেষ্টা থাকে, নতুন কিছু করার চেষ্টা।’

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ