শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলে বীরের জন্মদিনে শাকিব-বুবলী

এ্যানি আক্তার: তিন পেরিয়ে চার বছরে পা রাখল শেহজাদ খান বীর। ২০২০ সালে ২১ মার্চ জন্ম নেয় বীর। বুধবার (২২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে জন্মদিনে কেক কাটার কিছু ছবি অভিনেত্রী। ক্যাপশনে লিখেন,পরিবারের মূল্যবান মুহূর্ত।

মঙ্গলবার (২০ মার্চ) রাত ১২টার পরে ফেসবুকে তার একমাত্র ছেলে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান বুবলী। ছোট ছেলেকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি বাবা শাকিব খান। যেখানে দেখা যায় নায়িকা বুবলীর কোলে তার একমাত্র ছেলে বীর। একটু পাশেই বেশ হাসিমুখে দেখা যায় শাকিব খানকে। সঙ্গে ছিলেন শাকিবের বাবা-মা।

ঢালিউড সুপারস্টার শাকিব খান দুই সন্তানের বাবা। বড় ছেলের নাম আব্রাহাম খান জয় এবং ছোট ছেলের নাম শেহজাদ খান বীর। সন্তানদের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সেভাবে এখন আর অভিনেতাকে দেখা যায় না। দুই নায়িকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সন্তানদের সঙ্গে প্রায়ই দেখা যায় শাকিবকে। গতকাল ছিল বীরের জন্মদিন।

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়