শিরোনাম
◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৬:১৬ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বীরের জন্মদিনে সুখবর দিলেন শাকিব-বুবলী

শাকিব-বুবলী

শিমুল চৌধুরী ধ্রুব: ২০২০ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করে শাকিব খান ও বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর। সে হিসেবে মঙ্গলবার তিন পেরিয়ে চার বছরে পা রাখল এই সাবেক দম্পতির ছেলে। তার জন্মদিনে আপ্লুত দুজনেই। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজেদের অনুভূতি। এই দিনেই আরেক সুখবর দিলেন তারা। এবার তাদের অভিনীত সিনেমা ‘লিডার- আমিই বাংলাদেশ’-এর মুক্তির ঘোষণা দিলেন।

২১ মার্চ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এই ঘোষণা দেন শাকিব। সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, ‘লিডার- আমিই বাংলাদেশ’ ঈদুল ফিতরে মুক্তি পাবে।’ অবশ্য এর আগেও গত বছর ঈদুল আজহায় সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছিল নির্মাতা প্রতিষ্ঠান। তবে সেসময় আর মুক্তি পায়নি। দেলোয়ার হোসেন দিলের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন তপু খান।

২০২১ সালের ২৫ মে মাসে শুরু হয়েছিল ‘লিডার-আমিই বাংলাদেশ’-এর শুটিং। এরপর শাকিব খানের আমেরিকা চলে যাওয়াসহ নানা কারণে শেষ হচ্ছিল না সিনেমাটির দৃশ্যধারণ। এরপর ২০২২ সালের অক্টোবরে একটি গানের শুটিং করার মাধ্যমে শেষ হয় সিনেমাটির দৃশ্যধারণ।

শাকিব-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

এসসিডি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়