শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জজ বসেছেন আর উঠেছেন, আমার সঙ্গে কোনো কথা বলেননি: মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি

সঞ্চয় বিশ্বাস: চিত্রনায়িকা মাহিয়া মাহি আদালত থেকে বেরিয়েই অভিযোগ করে বললেন, ‘জজ আমার সঙ্গে কোনো কথা বলেননি। তিনি বসেছেন আর উঠেছেন। এক সেকেন্ডের মধ্যে কিভাবে আদালত শেষ হয়ে যায়?’ কারাগারে নেওয়ার সময়গাজীপুর বাসন থানার সামনে গাড়িতে বসা অবস্থায় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে করে এসব কথা বলেন মাহিয়া মাহি। সমকাল, কালের কন্ঠ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সকালে ওমরাহ পালন শেষে দেশে ফিরছিলেন মাহি। পরে গ্রেপ্তার করা হওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

এ সময় মাহিকে কালো বোরকাতে দেখা যায়। বিমানবন্দর থেকে মাহিকে গাজীপুর বাসন থানায় নেওয়া হয়। গাড়ি থেকে থানায় না নামিয়ে কোর্টে নেওয়া হয় এই নায়িকাকে। পরে কোর্টে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালত তাকে রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

উল্লেখ্য, গতকাল মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। আর জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়