শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসঙ্গে হাজির তিন প্রজন্মের ৩৫ বলিউড তারকা (ভিডিও)

দ্য রোমান্টিকস

হ্যাপি আক্তার: প্রকাশ্যে এসেছে ‘দ্য রোমান্টিকস’-এর ট্রেলার। ৩১ জানুয়ারি ঘোষণা করা হয় ডকুমেন্টারি সিরিজের। ঘোষণার পর বুধবার (১ ফেব্রুয়ারি) ইউটিউবে প্রকাশিত হয় এই সিরিজের ট্রেলার। একই সিরিজে দেখা যাবে তিন প্রজন্মের তারকাদের। জি২৪

এই ডকু সিরিজটি পরিচালনা করছেন স্মৃতি মুন্ডারা। ৪ ভাগে ভাগ করা হয়েছে এই ডকু সিরিজটি, যেখানে ফিল্মমেকার যশ চোপড়ার ছবি ও তার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ঐতিহ্য উদযাপন করা হবে। অমিতাভ বচ্চন থেকে রণবীর সিং, মাধুরী দীক্ষিত থেকে ভূমি পেডনেকর, একই সিরিজে দেখা যাবে তিন প্রজন্মের স্টারেদের। এমন কী এই সিরিজে বাবাকে নিয়ে কথা বলবেন পরিচালক প্রযোজক আদিত্য চোপড়াও।

আদিত্য বলেন, ‘হিন্দি সিনেমার থেকে বেশি আর কিছুই আমায় টানে না। যশজী একবার আমায় বলেছিলেন যে, আমাদের অস্থিত্বের একমাত্র কারণ সিনেমা।

আমির খান, শাহরুখ খান, সলমান খান, অমিতাভ বচ্চন থেকে শুরু করে রণবীর সিং, রণবীর কাপুর, হৃতিক রোশন, কাজল, মাধুরী দীক্ষিত, রানি মুখোপাধ্যায়, জুহি চাওলা, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা সহ ৩৫ জন স্টারকে দেখা যাবে এই ডকু সিরিজে। যশ চোপড়ার টানেই এবার একই সিরিজে তারকার হাট। ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে দেখা যাবে এই ডকু সিরিজ। ইতোমধ্যেই এই ট্রেলার ইউটিউবে দেখা হয়েছে গেছ ৮  লাখেরও বেশি। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাওয়াই ছিল যশরাজ ফিল্মসের উদ্দেশ্য।

আগামী ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ভালোবাসার দিনে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রিলিজ করবে এই ডকু সিরিজ, দ্য রোমান্টিকস।

এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়