শিরোনাম
◈ টানা কয়েক দফা কমানোর পর এবার স্বর্ণের দাম আবার বাড়ল! ◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:০১ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারা গেলেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় নির্মাতা কে বিশ্বনাথ

বিশ্বনাথ

মিহিমা আফরোজ: কিংবদন্তি তেলেগু চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ মারা গেছেন। গত বৃহস্পতিবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ৯২ বছর বয়সী এই নির্মাতার মৃত্যু হয়। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। হিন্দুস্তান টাইমস

বিশ্বনাথ কেবল নির্মাতাই ছিলেন না, তিনি ছিলেন অভিনেতা ও চিত্রনাট্যকার। তাকে তেলেগু ইন্ডাস্ট্রির সবচেয়ে রাজনৈতিক সচেতন নির্মাতা বলে মনে করা হয়। বিশ্বনাথ সেই হাতে গোনা নির্মাতাদের একজন, যারা শৈল্পিক ও বাণিজ্যিক সিনেমার সফল মিশ্রণ ঘটাতে পেরেছেন।

ছয় দশকের ক্যারিয়ারে নানা ঘরানার ৫৩টি সিনেমা বানিয়েছেন বিশ্বনাথ। নিজের ছবিতে জাত, বর্ণ, লিঙ্গবৈষম্যের কথা তুলে এনেছেন। চলচ্চিত্রে অবদানের জন্য পদ্মশ্রী, দাদাসাহেব ফালকেসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এ ছাড়া পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন, সাতবার পেয়েছেন রাজ্য সরকারের নান্দি অ্যাওয়ার্ডস।
১৯৩০ সালের ১৯ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশের গান্তুর জেলায় জন্মগ্রহণ করেন কে বিশ্বনাথ। ১৯৬৫ সালে ‘আত্মা গোরাবান’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ও সিতা কথা’, ‘জীবনা জ্যোতি’, ‘শঙ্করাভারানম’, ‘সাগরা সঙ্গামাম’, ‘সপ্তপদী’ ইত্যাদি। তাঁর সিনেমা ‘স্বাতী মুথ্যাম’ ভারত থেকে অস্কারে মনোনয়নের জন্য পাঠানো হয়। কে বিশ্বনাথ পরিচালিত সর্বশেষ সিনেমা ‘সুভাপ্রাদাম’ মুক্তি পায় ২০১০ সালে। পরিচালনা ছাড়াও ২০টির বেশি সিনেমায় অভিনয় করেছেনে বিশ্বনাথ।

বিশ্বনাথ ও কমল হাসানের জুটি ভারতের ইতিহাসের নায়ক-পরিচালক জুটিগুলোর মধ্যে অন্যতম সেরা। বিশ্বনাথ ও কমল একসঙ্গে তিনটি প্রখ্যাত সিনেমা তৈরি করেছেন ‘সাগরা সঙ্গামাম’, ‘স্বাতী মুথ্যাম’ ও ‘শুভা শঙ্কলপাম’। প্রখ্যাত এই পরিচালকের মৃত্যুতে শোকে বিহ্বল দক্ষিণি তারকারা। বিশ্বনাথের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন, এ আর রহমান, রাম গোপাল ভার্মা, নানি, জুনিয়র এনটিআর, মামুত্তি, কমল হাসান প্রমুখ।

এমআইএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়