শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৩, ০৬:১৩ বিকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার কাছে ঘেঁষবেন না, আমি বিবাহিত

বিনোদন ডেস্ক: বলিউডের ‘মির্চি গার্ল’ রাখি সাওয়ান্তকে সামনে পেলেই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন অনুরাগীরা। রাখিও তাদের আবদার মেটাতেন। তবে আদিলকে বিয়ের পর খানিকটা বদলে গেছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন অনুরাগী রাখির সঙ্গে ছবি তুলতে চাইছেন। ছবি তোলার সময় সেই অনুরাগী রাখির খুব কাছাকাছি আসায় অভিনেত্রীর স্পষ্ট জবাব, ‘আমার কাছে ঘেঁষবেন না, আমি বিবাহিত।’

তিনি আরও বলেন, আগের বিষয় আলাদা। এখন আমাকে টাচ করতে পারবেন না। আমি আদিলের বউ।’

জানা গেছে, ২০২২ সালের ২ জুলাই প্রেমিক আদিল ডুরানির সঙ্গে গোপনে আইনি বিয়ে সেরেছেন রাখি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে।

এদিকে মুসলিম যুবক আদিলকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করেছেন রাখি। নামের সঙ্গে ‘ফাতিমা’ যুক্ত করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’। এমনকি হিজাব লুকেও দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, প্রেম, বিয়ে ও বিচ্ছেদ ইস্যুতে প্রায়ই আলোচনায় আসেন রাখি। এ ছাড়াও বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন, ‘রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। সে সময় আদিল আমার জীবনে আসে। প্রথম দেখা হওয়ার একমাসের মধ্যেই সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তবে আমি এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না। আমার মনে হয় সৃষ্টিকর্তা ওকে (আদিল) আমার কাছে পাঠিয়েছে।’

তিনি আরও জানিয়েছিলেন, ‘আদিলের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে। কারণ, আমি সিনেমা, টিভি ইন্ডাস্ট্রিতে খুব গ্ল্যামারাস ব্যক্তি। আমার সাজগোজ ওর (আদিল) পরিবারের অপছন্দ। আর এ কারণে ওর বাড়িতে ঝামেলাও হয়েছে। তবে প্রয়োজনে আমি নিজেকে বদলাতে রাজি আছি। যদিও ওর দিক থেকে কেউ আমাকে পরিবর্তন করতে বাধ্য করেনি। অনেক কষ্টে ভালোবাসা পেয়েছি। আশা করি, আদিলের পরিবার আমাকে মেনে নেবে।’ রাখির সেই ইচ্ছা পূরণ হয়েছে। আদিলের পরিবার তাকে মেনে নিয়েছে। আরটিভি

  • সর্বশেষ