শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:১৪ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবার হিন্দি সিনেমায় জয়া আহসান

জয়া আহসান ও বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় করত যাচ্ছেন হিন্দি সিনেমায়। ‘করক সিং’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী, যিনি কিছুদিন আগেই গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফিরেছেন। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মত হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। আনন্দবাজার

জানা গেছে, ছবির নাম ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আর মুখ্য ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। শুধু তাই নয়, এখানে আরও অভিনয় করবেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাদের বাইরেও পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই সিনেমায়। শোনা গেছে, এই ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল।

জানা গেছে, ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে ছবির গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিত ভাবে এখনই বলা যাচ্ছে না। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইতে ছবির শুটিং শুরু হবে। তারপর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিন শুটিং হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় আসবেন পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাংভিরা। বাংলা ভাষায় না হলেও বাঙালি পরিচালকের সঙ্গে এটা পঙ্কজের তৃতীয় কাজ।

এর আগে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে। তার পর সৃজিত মুখার্জির পরিচালিত ‘শেরদিল: দ্য পিলভিট সাগা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন পঙ্কজ।

জেএ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়