শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৪:৫৫ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্কারজয়ী আইরিন কারা মারা গেছেন

আইরিন কারা

এ্যানি আক্তার: আমেরিকান অস্কারজয়ী গায়িকা এবং অভিনেত্রী আইরিন কারা মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩। ফ্লোরিডার নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন এ অভিনেত্রী। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বিবিসি

কারার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার প্রচারক জুডিথ এ মুজ। তিনি কারার প্রশংসা করে বলেন, আইরিন কারা তার সংগীত ও চলচ্চিত্রের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ১৯৫৯ সালে জন্ম নেন কারা। তার বাবা পুয়ের্তো রিকান এবং মা একজন কিউবান-আমেরিকান। পাঁচ ভাইবোনদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এ অভিনেত্রী। ১৯৮০ সালের ‘ফেম’ সিনেমার টাইটেল গানটির জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই গায়িকা। এছাড়া ‘ফ্ল্যাশড্যান্স... হোয়াট এ ফিলিং’সহ আরও কিছু জনপ্রিয় গানের লেখক ও গায়িকা হিসেবে অনেক খ্যাতি লাভ করেছিলেন কারা।

‘হোয়াট এ ফিলিং’ গানটির জন্যই অস্কার এবং একটি গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেন এ গায়িকা-অভিনেত্রী। তবে গায়িকা হিসেবে সফলতা পাওয়ার পর অভিনয়েও নাম লেখান তিনি। সিনেমায় ক্লিন্ট ইস্টউড, টাটুম ও নিলের মতো অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন কারা। ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন তিনি।

স্প্যানিশ ভাষার একটি টিভি চ্যানেলের মাধ্যমে কর্মজীবনে পা রাখেন আইরিন কারা। তবে ১৯৮০ সালে সিনেমায় কোকো হার্নান্দেজের ভূমিকায় অভিনয় করে এবং ফেমের টাইটেল গানটি গেয়ে তারকা খ্যাতি পান তিনি। কারার ম্তৃ্যুতে শোক জানিয়েছেন হলিউড অঙ্গনের তার সব সহকর্মী ও চলচ্চিত্র তারকারা। সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়