শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৬:০২ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাত্র খুঁজছেন চল্লিশ বছর বয়সী অভিনেত্রী স্বস্তিকা 

অভিনেত্রী স্বস্তিকা 

সঞ্চয় বিশ্বাস: টলিউড অভিনেত্রী ও গ্ল্যামার জগতের অন্যতম আইকন স্বস্তিকা। ৪১ বছর বয়সে এসেও মোহময়ী সুন্দরী এই অভিনেত্রী। তাকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। তার ছবি পোস্ট যেনো রাতের ঘুম কেড়ে নেয় ভক্তদের। হিন্দুস্তান টাইমস

স্বস্তিকা এখনো একাকী জীবন পার করছেন। প্রেম, সম্পর্ক থেকে দূরে রেখেছিলেন নিজেকে। তবে সম্প্রতি নববধূর লুকে একটি ভিডিও পোস্ট করে এবার সকলকে চমকে দিয়ে নিজের জন্য পাত্র চাইলেন স্বস্তিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পাত্র চাই’ লিখে বিজ্ঞাপনও দিয়েছেন তিনি। তার এমন পোস্টে রীতিমতো নড়েচড়ে বসেছেন ভক্তরা।  

পাত্রের বিষয়ে স্বস্তিকা লিখেছেন, ‘গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না।’ পাত্রকে অতি অবশ্যই বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারলেই হবে। এমনকি প্রাণীর প্রতি পাত্রের ভালোবাসা থাকতে হবে।

স্বস্তিকার স্পষ্ট বার্তা, আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এই সব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো।  

তার এমন বিজ্ঞাপনে অভিনেত্রীর পোস্টে ভিড় জমাচ্ছেন পুরুষ অনুরাগীরা। মন্তব্যে জমজমাট হয়ে ওঠেছে অভিনেত্রীর বিজ্ঞাপন।

এসবি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়