শিরোনাম
◈ সঙ্গীসহ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে ◈ আট দিন ঝুপড়িতে বন্দি, পালানোর চেষ্টা করেও ব্যর্থ; কাঁচা কদু-ডাল খাইয়ে হাতে-পায়ে শিকল, যেভাবে পাহাড়ে চলত মানবপাচার ◈ এবার হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি ◈ পুলিশি হামলার বিচার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের ◈ কারাগারের নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, সিসিটিভি নজরদারি ও আকস্মিক পরিদর্শন বাধ্যতামূলক ◈ সরকারি দপ্তরে ঘুষ-খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান ◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র ◈ সাধারণ লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব: গবেষণা ◈ হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি উৎস হিসেবে বিশ্ববাজারে গুরুত্ব বাড়ছে আফ্রিকার, বাড়ছে বিনিয়োগ! ◈ গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাইয়ের ঘরে একসঙ্গে ৪ শাবকের জন্ম, বেড়ে সংখ্যা ১৩

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০১:৫২ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শাকিব তিন স্ত্রী নিয়ে থাকুক, আর যেন ছাড়াছাড়ি না হয়’

মনোয়ার হোসেন ডিপজল

ইমরুল শাহেদ: বিয়ে এবং সন্তান বিষয়ে শাকিব ও বুবলীকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন তারা স্থানীয় একটি হোটেলে বিশেষ নিরাপত্তায় শুটিং করেছেন তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির। শুধু শাকিব-বুবলী নয়, আরো বেশ কয়েকটি ইস্যুতে বিতর্কিত হচ্ছেন শাকিব খান। তার সঙ্গে নাম জড়িয়েছে পূজা চেরি ও এক সময়ের জুনিয়র শিল্পীর রাত্রির। অপু বিশ্বাস ছিলেন তার স্বীকৃত স্ত্রী, যাকে শাকিব খান পরে ডিভোর্স দেন। শোনা যাচ্ছে, শাকিব-বুবলী ইস্যুতে মুখ খোলায় একজন শিল্পী তাদের সমিতির রোষানলে পড়তে যাচ্ছেন। এবার মুখ খুলেছেন এক সময়ের খ্যাতিমান খলনায়ক ডিপজল। এক টেলিভিশন সাক্ষাৎকারে মন্তব্য করতে গিয়ে ডিপজল বলেছেন, ‘শাকিব তিন স্ত্রী নিয়ে থাকুক, নয়তো দেশ ছেড়ে চলে যাক।’

তিনি বলেন, ‘মুসলমান হিসেবে একজন চারটি বিয়ে করতে পারে। বিয়ে করছে তাতে কিছু যায়-আসে না। শুনলাম ও (শাকিব) ৩টা বিয়ে করেছে। আমি মনে করি তিনজনকেই স্বীকৃতি দেওয়া উচিত। এগুলো নিয়ে আর বিতর্ক না ছড়ানোই ভালো। কারণ ফিল্মের মানুষদের নিয়ে কথা বেশি হয়। আমি শাকিবকে বলব - এটি নিয়ে যেন আর বাড়াবাড়ি না হয়। বাড়াবাড়ি বলতে ছাড়াছাড়ি যেন না হয়। যে যেখানেই থাকে না কেন, যেন সুন্দরভাবে সব কিছু টিকিয়ে রাখে। ’

এছাড়া প্রযোজক মিটু সিকদার বলেন, ‘শাকিব যত খুশি বিয়ে করতে পারেন। কিন্তু শুধু ফিল্মের নায়িকাকেই বিয়ে করতে হবে কেন।’

প্রশ্ন হচ্ছে এসব নায়ক-নায়িকার পেছনে প্রযোজকদের কোটি কোটি টাকা লগ্নী থাকে। তারা একজন প্রযোজকের একটি ছবির হদিশ পেলে বার বার ফোন দিয়ে সে ছবিটিতে চুক্তিবদ্ধ হতে চান। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার পরই শুরু করেন নানা টালবাহানা। সুপারিশ করেন অমুক নায়ককে নেন বা অমুক নায়িকাকে নেন ইত্যাদি। তার কথা মতো না হলে শিডিউল ফাঁসিয়ে দিচ্ছেন। এসব ছাড়াও সবচেয়ে বড় কথা হলো, এসব নায়ক-নায়িকারা প্রযোজকের লগ্নীর বিষয়টি মাথায় না রেখে, তারা সারাক্ষণ প্রেম নিয়ে ব্যস্ত থাকেন। কোটি কোটি টাকা লোকসানের দিকে ঠেলে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত হয়ে যান। একজন প্রশ্ন তুলেছেন, মনে হয় নায়িকারা এখানে আসেন বর খুঁজতে। এই বিষয়ে প্রযোজক সমিতি শিগগিরই আলোচনায় বসবে। এই প্রবণতা কিভাবে ঠেকানো যায়।  

 

  • সর্বশেষ