শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫১ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্কারে ইরানের প্রতিনিধিত্ব করবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’

রাশিদ রিয়াজ: ২০২৩ সালের অস্কারে ইরানি সিনেমার প্রতিনিধিত্ব করবে হুমান সেয়েদির চলচ্চিত্র ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’।

ইরানি চলচ্চিত্র কমিটির সদস্যরা ৯৫তম একাডেমি পুরস্কারে পাঠানোর জন্য ইরানি চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে চলচ্চিত্রটিকে বেছে নিয়েছেন।

‘ওয়ার্ল্ড ওয়ার থ্রি’ ২০২২ সালে নির্মিত ইরানি থ্রিলার ড্রামা চলচ্চিত্র। ছবিটির সহ-রচনা, পরিচালনা, প্রযোজনা এবং সম্পাদনার কাজ করেছেন হুমান সেয়েদি।

ছবিতে অভিনয় করেছেন মোহসেন তানাবন্দেহ, মাহসা হেজাজি, নেদা জেব্রেইলি এবং নাভিদ নোসরাতি।

ইরানি চলচ্চিত্র ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ইতালিতে অনুষ্ঠিত ৭৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওরিজোন্টি (হরাইজন্স) বিভাগে দুটি পুরস্কার জিতেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়