শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ১১:১১ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘আমি কিংবা ভাই জীবনে কখনো মদ ছুঁয়েও দেখিনি কিংবা ছোঁয়ার চেষ্টা করিনি’

বলিউডের রুপালি জগতের চাকচিক্য আর পার্টি কালচারের মধ্যেও নিজেদের একদম আলাদা রেখেছেন খুরানা ভাইয়েরা। আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা—দুজনই সফল অভিনেতা হলেও ব্যক্তিগত জীবনে তারা মেনে চলেন কঠোর শৃঙ্খলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে আসার পেছনে তাদের বাবার কড়া শাসন ও মায়ের দেওয়া সুন্দর জীবনবোধই কাজ করেছে।

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় থেকেও আয়ুষ্মান ও অপারশক্তি কখনোই মদ্যপান করেননি।

আয়ুষ্মান জানান, এটি তাদের ওপর চাপিয়ে দেওয়া কোনো নিয়ম ছিল না, বরং এটি ছিল একটি যুক্তিযুক্ত নিষেধাজ্ঞা। পরিবারের প্রতি শ্রদ্ধা থেকেই আয়ুষ্মান বলেন, আমরা দুই ভাই কখনো মদ ছুঁইনি, কিংবা ছোঁয়ার চেষ্টা করিনি।
চণ্ডীগড়ে বড় হওয়ার দিনগুলোতে তাদের বাবা সময়ের ব্যাপারে ছিলেন খুবই কঠোর। নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ওঠা ছিল বাধ্যতামূলক।

আয়ুষ্মান স্মৃতিচারণ করে বলেন, ‘আমি যখন তৃতীয় শ্রেণিতে পড়ি, তখন দেরি করে ঘুম থেকে ওঠায় মা আমাকে একটি কথা বলেছিলেন—যারা ঘুমিয়ে থাকে, তাদের ভাগ্যও ঘুমিয়ে থাকে। সেই কথাটি আজও আমার মনে গেঁথে আছে।’
বাবার শাসন থাকলেও পেশা নির্বাচনের ক্ষেত্রে দুই ভাই-ই পূর্ণ স্বাধীনতা পেয়েছেন। বাড়িতে ফেরার কোনো ধরাবাঁধা সময় ছিল না, ছিল না কোনো বাড়তি চাপ।

পরিবারের এই আস্থাই তাদের আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে বলে মনে করেন আয়ুষ্মান। সূত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়