শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০১:২৫ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব তারকারা ২০২৫ সালে বিয়ে করেছেন

২০২৫ সালে বিনোদন জগতের তারকাদের জীবনে দীর্ঘ সম্পর্ক, পরিণয় কিংবা নতুন জীবনে পথচলায় কেমন ছিলেন। গত এক বছরে কোন কোন তারকা নতুন জীবনে প্রবেশ করেছেন? এমন অনেক তারকা তার ক্যারিয়ার জীবনের পাশাপাশি নতুন জীবনে প্রবেশ করেছেন। সেই সঙ্গে সাফল্য যেমন পেয়েছেন, ঠিক তেমনই ব্যক্তিগতজীবনেও যোগ হয়েছে নতুনমাত্রা। গত এক বছরে এমন কিছু তারকাকে নিয়েই ফিরে দেখা। 

এককথায় ২০২৫ সাল বিনোদন জগতে বিয়ের বছর বললেও অত্যুক্তি হবে না। কেউ দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন, আবার কেউ অতীতের তিক্ততা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন। পর্দার প্রিয় তারকাদের বাস্তবের এই নতুন পথচলা নিয়ে ভক্তদের আগ্রহ ও শুভকামনা ছিল বছরজুড়েই। নতুন এই দম্পতিদের হাত ধরে আগামী বছরগুলোতেও প্রেম ও সুখের আবহে কাটুক— এমনটিই প্রত্যাশা বিনোদনপ্রেমী ভক্ত-অনুরাগীদের। আজ তাদের নিয়ে বছর শেষে আলোচনা— 

চলতি বছরের শুরুতেই আলোচনায় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নতুন বছর শুরুর আমেজ না কাটতেই বিয়ে করে সবাইকে চমকে দেন তিনি। ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন এ তারকা। এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। ব্যক্তিজীবনে অভিনেতার এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এ বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরে সামাজিক মাধ্যমেও নেটিজেনদের মাঝে চলে আলোচনা-সমালোচনা। 

এরপরে ১৩ বছরের প্রেমে লুকোচুরি খেলা শেষে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সময়ের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে এ বিয়ের খবর প্রকাশ্যে আসে ২৪ ফেব্রুয়ারি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়; এর মাধ্যমে তাদের ১৩ বছরের প্রেমের সমাপ্তি পরিণয়ের মধ্য দিয়ে শেষ হয়।

Advertisement

ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকার চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন। ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন তিনি। এ অভিনেতা বিয়ে নিয়ে হরহামেশাই মজা করতেন বলে তার সত্যিকারের বিয়ের খবর নিয়ে ভক্তরা বেশ ধোঁয়াশায় ছিলেন। পরে সব স্পষ্ট করে দেন শামীম হাসান।

গত ৬ এপ্রিল বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন বিয়ে করেন। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ। তিনিও অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন জামিল। সেখান থেকেই তাদের দুজনের পরিচয় থেকে প্রেম; অবশেষে পরিণয়। 

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। সেই সংসার ভেঙে যায়।  প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন তিনি। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ