শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রণবীর আমাকে ভালোবাসে না’—বিয়ের মণ্ডপেও ছিল ক্যাটরিনার সন্দেহ, জানালেন অতীতের ভয়ের কথা

দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তবে বিচ্ছেদ বেশ তিক্ততাই ছিল। তবে ক্যাটরিনা নাকি আগেই বুঝতে পেরেছিলেন, রণবীর তাকে আসলে ভালোবাসেন না।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কিছু ক্ষেত্রে প্রাক্তন প্রেমিককে ভয়ও পেতেন অভিনেত্রী। সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, ঠিক কোন বিষয়টিকে ভয় পেতেন তিনি। তিনি জানিয়েছিলেন, বিয়ের মণ্ডপে কনের বেশে পৌঁছে যাওয়ার পরেও তার মনে প্রশ্ন থেকে যেত, ‘আদৌ কি রণবীর তাকে ভালোবাসেন?’

ক্যাটরিনা বলেছিলেন, ‘আমার একটা বিষয় নিয়ে খুব ভয় ছিল। আমি ভাবতাম, এমন যদি হয়, আমি বিয়ের মণ্ডপে বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু বুঝতে পারছি ও (রণবীর) আমাকে ভালোবাসে না।’

রণবীর নিজের সিদ্ধান্ত নিয়ে সেই ভাবে নিশ্চিত ছিলেন না। ক্যাটরিনার কথায়, ‘ও নিজের মনকেই ভালো করে চেনে না হয়তো। তাহলে প্রতিশ্রুতি কীভাবে দেবে? একদিন আমার হৃদয় ঠিক ভেঙে যাবে, এই ভাবনার ভয় আমার উপর জেঁকে বসেছিল।’

ক্যাটরিনা জানিয়েছিলেন, তিনি রণবীরের পরিবারের ঘনিষ্ঠ হতে চান। কিন্তু হয়ে উঠতে পারেননি। অভিনেত্রী বলেন, ‘আমি রণবীরের পরিবারের খুব কাছের নই। তবে আমি হতে চাই। ওদের সঙ্গে আমি বেশি করে মিশতে চাই। বিয়ে করার অন্যতম কারণ হলো পরিবার। আমি খুবই প্রতিক্রিয়াশীল মানুষ। আমি যা চাই, তা যদি আমাকে আমার সঙ্গী দেয়, তাহলে আমি সেরা প্রেমিকা হয়ে উঠতে পারি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়