শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০২:৩৮ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী শবনব ফারিয়াকে নিয়ে অশালীন মন্তব্যের বিষয়ে তদন্ত শুরু

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী শবনব ফারিয়ার একটি ভিডিও ক্লিপে নিজেদের একজন কর্মীর করা অশালীন মন্তব্যের ব্যাপারে তদন্ত শুরু করেছে সাজেদা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, “আমাদের সুরক্ষা কমিটি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং আমাদের নীতি অনুসারে [এ ব্যাপারে] যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এতে বলা হয়েছে, “সাজেদা’র একজন কর্মী - জনাব রাকিবুল হাসান - ১৮ মার্চ বাংলাদেশী অভিনেত্রী শবনম ফারিয়ার এক ফেসবুক পোস্টে যে মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। অফিস চলাকালীন বা অফিসের বাইরে, যেখান থেকেই করা হোক না কেন এই ধরনের আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।“

বিবৃতিতে আরও বলা হয়েছে, “সাজেদা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে সবার জন্য সুস্বাস্থ্য, আনন্দময় ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে। আমাদের লক্ষ্যের মূলে রয়েছে মানবিক মর্যাদা সমুন্নত রাখার বিষয় এবং আমাদের কাজের প্রতিটি ক্ষেত্রেই সেটি প্রতিফলিত হয়। আমরা আশা করি, আমাদের সকল কর্মী এই মূল্যবোধগুলো ধারণ করবেন এবং প্রদর্শন করবেন।”

প্রসঙ্গত, ক্রিকেটারদের সঙ্গে একটি অনুষ্ঠানে ধারণ করা অভিনেত্রীর ভিডিও ক্লিপে দেখা যায়, তিনি হাসতে হাসতে বলছেন, “তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।” ভিডিওর নিচে মন্তব্যটি করেন রাকিবুল হাসান।

এদিকে, শবনম ফারিয়া বুধবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে সাজেদা ফাউন্ডেশনের পদক্ষেপের প্রশংসা করেছেন। পোস্টে প্রতিষ্ঠানটির এ সংক্রান্ত বিবৃতি জুড়ে দিয়ে তিনি লিখেছেন, "এই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার জন্য এবং মানুষের মর্যাদা ও সম্মানের প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষার রাখার জন্য আমি সাজেদা ফাউন্ডেশনের প্রশংসা করি। তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া একটি শক্তিশালী বার্তা দেয় যে, এই ধরনের আচরণের পরিণতি ভাল হতে পারে না, তা যেখানেই ঘটুক না কেন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়