শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৩ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখ খান সুখী দাম্পত্যের যে মন্ত্র শেখালেন 

ব্যক্তিগত জীবনেও তিনি আদ্যোপান্ত প্রেমিক পুরুষ। বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন। কিন্তু বাস্তবে তার জীবনের নায়িকার বদল হয়নি। বছরের পর বছর কেটে গেলেও প্রেমের রাজা শাহরুখ খানই। কীভাবে সম্পর্কে প্রেম অটুট রাখতে হয়? সম্প্রতি জানালেন অভিনেতা।

কিছু দিন আগেই দিল্লির এক বিলাসবহুল অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই বর ও কনের সঙ্গে কথোপকথনের সময়ে প্রেম নিয়ে পরামর্শ দেন তিনি। শাহরুখ বলেন, “নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখলে, দাম্পত্যে কোনও সমস্যা থাকবে না। তবে সমস্যা যদি হয়, চিন্তা করো না। আমি আছি তো! আমিই তো ‘লাভ গুরু’। আমি নিশ্চিত ভাবে তোমাদের সব সমস্যা দূর করে দেব।” এই পরামর্শ শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নবদম্পতি।

শাহরুখের সঙ্গে প্রেম নিয়ে একাধিক বার মুখ খুলেছেন গৌরী খানও। শাহরুখকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন বলে জানিয়েছিলেন তিনি। গৌরী বলেছিলেন, “আমি শাহরুখকে এবং ওর সহ-অভিনেতাদের বিশ্বাস করি। খুবই ভাল সম্পর্ক প্রত্যেকের। লন্ডনে টানা দশটা দিন কাজল, তনুজা আন্টি, শিল্পা শেট্টির সঙ্গে কাটিয়েছিলাম। শহরের নাটক দেখেছিলাম। একসঙ্গে কেনাকাটা করেছিলাম।” গৌরী এ-ও বলেছিলেন, শাহরুখকে সন্দেহ করার কোনও প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, “ওকে সন্দেহ করার আগে বরং আমি মরে যাব।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়