শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০৯:০৬ রাত
আপডেট : ১৭ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসনাত আব্দুল্লাহর পোস্ট শেয়ার দিয়ে যা লিখলেন সালমান মুক্তাদির 

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যম ছেয়ে গেছে #WeAreNahid হ্যাশট্যাগে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়াতে এ উদ্যোগ আন্দোলনের নেতা, নাট্য নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের। 

জানা গেছে, কিছু ব্যক্তি নাহিদ ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সেই অপপ্রচার রুখে দিতেই #WeAreNahid হ্যাশট্যাগটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। 
এদিকে নাহিদকে সমর্থন করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুকে লিখেছেন, ‘গত ১৬ বছরে বাংলাদেশের অবস্থা এমনই। যারা হাসিনার পুনর্বাসন প্রকল্পকে সমর্থন করে তারা দেশকে সেই একই পরিস্থিতিতে ফিরিয়ে আনবে: রক্তপাত, গুম, খুন এবং আরও অনেক কিছু। হাসিনার শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই ভয়াবহ পরিণতি ঘটবে। সঙ্গে নাহিদের ওপর নির্যাতনের দুটি স্থিরচিত্র তুলে ধরেছেন।’

হাসনাত আবদুল্লাহর পোস্ট শেয়ার দিয়ে অভিনেতা সালমান মুক্তাদির লিখেছেন, ‘এই যে যা ইচ্ছা তাই বলতে পারছো, অভিযোগ করতে পারছো, নিজের প্রোফাইল থেকে সব শেয়ার করতে পারছো! প্রশ্ন করতে পারছো। এটা ভুলে যেও না। জীবনের কোনো দিন পার নাই। এই প্রথম পারছো ভুলে যেও না।’ 

অভিযোগ কর, ‘অবশ্যই করবে। কেন করবে না। কিন্তু তুমি এই বিপ্লবকে কোনো দিন ইগনোর করতে পারবে না। অস্বীকার করতে পারবে  না। সত্যি বলতে আমি নাহিদকে চিনিও না, জানিও না। কিন্তু আমি খুব ভালো করে জানি আমি অথবা আমরা কয়েক শ মানুষ এখনও বেঁচে আছি ওদের মতো মানুষের ত্যাগের জন্য। তাদের ছাড়া আমাদের অর্ধেকও থাকত না এখন। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।’

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। সালমান মুক্তাদিরের সরব ভূমিকা ছিল। ছাত্র জনতার পক্ষের রাস্তায় নেমেছিলেন তিনি। 

সুত্র : ঢাকা মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়