শিরোনাম
◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ১১:৪০ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিকাগো উৎসবে দুই পুরস্কার জিতেছে ইরানি ভিডিও আর্ট

ইরানি ভিডিও আর্ট ‘স্কালপচার’ মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ক্রাউন পয়েন্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের সেপ্টেম্বর আসরে দুটি পুরস্কার পেয়েছে।

রামিন হোসেনপুরের লেখা, পরিচালনা এবং সুর করা এই শিল্পকর্মটি উৎসবের সর্বশেষ আসরে অংশ নেয়। ভিডিও শিল্পকর্মটির জন্য হোসেনপুর সেরা শর্ট ফিল্ম নির্মাতা এবং এহসান ভাসেঘি সেরা শর্ট ফিল্ম সম্পাদনার পুরস্কার জিতেছেন।

ভিডিও আর্টটি পারস্যের কবি এবং রহস্যবাদী মাওলানা জালাল আদ-দিন রুমি এবং শামস তাবরিজির জীবন কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে।

হোসেনপুরের ভিডিও আর্টটি এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে বেশ কিছু পুরস্কার জিতেছে। এটি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস মুভি এবং মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডের গ্রীষ্মকালীন আসরে সেরা রক মিউজিক ভিডিও এবং সেরা ভিএফএক্স পুরষ্কার জিতেছে। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়