শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৯:২৬ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ ডিবি কার্যালয়ে হিরো আলম

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দেশজুড়ে আন্দোলন ও ধরপাকড়ের মধ্যে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে তিনি ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

[৩] দেশের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ডিবি কার্যালয়ে যাওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘ডিবিতে অনেক শিক্ষার্থীকে বিনা কারণে ধরে আনা হয়েছে। আমি তাদের সঙ্গে দেখা করতে এবং কথা বলতে এসেছি। বাইরে অনেক শিক্ষার্থীর মা-বাবা দাঁড়িয়ে আছেন। কিন্তু তারা তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারছেন না।’

[৪] ক্ষোভপ্রকাশ করে হিরো আলম বলেন, ‘সরকার অন্যায় করছে। তারা বলেছিল, আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীকে আটক করবে না, মামলা দেবে না, হয়রানি করবে না। কিন্তু সরকার কথা রাখছে না। শিক্ষার্থীদের নির্বিচারে তুলে আনছে। আমি এ ঘটনার নিন্দা জানাই।’

[৫] এর আগেও একাধিকবার ডিবি কার্যালয়ে এসেছেন হিরো আলম। কখনো তাকে ডেকে এনে গান গাইতে নিষেধ করা হয়েছে, নেওয়া হয়েছে মুচলেকা। আবার কখনো ফেসবুক পেজ হারিয়ে বা হত্যার হুমকি পেয়ে নালিশ জানাতেও তাকে আসতে হয়েছে এই গোয়েন্দা বিভাগে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়