শিরোনাম
◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা রক্ত চাই না, শান্তি চাই: মোশাররফ করিম

শিমুল চৌধুরী ধ্রুব: [২] অভিনেতা মোশাররফ করিম বলেছেন, ‘দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আমরা ঘরে বসে থাকার মতো অবস্থায় নেই। আমরা সাধারণ মানুষ। আমরা শান্তি চাই, আর গোলাগুলি, রক্ত, হত্যা দেখতে চাই না।’

[৩] বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি এ কথা বলেন। কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ডের বিচার, হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে এই সংহতি সমাবেশ করেন শিল্পীরা। 

[৪] যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তাদের সরকারবিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে... আপনাকেও কি সেই ট্যাগ দেওয়া হবে কি না? এ প্রশ্নের জবাবে মোশাররফ করিম বলেন, ‘আমি সাধারণ মানুষ। আমরা সবাই সাধারণ মানুষ। আমরা রক্তপাত চাই না, শান্তি চাই। এসবের বাইরে থাকতে চাই।’

[৫] এতে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, চলচ্চিত্রকার আকরাম খান, অভিনেতা সিয়াম আহমেদ, ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, সাবিলা নূর, নাজিয়া হক অর্ষা, ঋতু সাত্তার, রাকা নওশিন নওয়ার, নাদিয়া, শাহানা রহমান সুমি, নির্মাতা আশফাক নিপুন, সৈয়দ আহমেদ শাওকি, অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, ওয়াহিদ তারেক, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন ও শঙ্খ দাশগুপ্তসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়