শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৯:২৫ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠিক হয়েও ভেঙে যায় ফারহান-সাফার বিয়ে!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] মুশফিক আর ফারহান ও সাফা কবিরকে প্রথমবার জুটি করে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘ফিদা’। প্রেমের গল্পে মোড়ানো পারিবারিক মান-অভিমানের গল্প এটি। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু ও বড়দা মিঠু।

[৩] গল্পটি তুষার ও পুষ্পর প্রেমের। যে প্রেমের সঙ্গে যুক্ত আবার তাদের পরিবারও। পারিবারিকভাবেই ঠিক হয়ে থাকে তাদের বিয়ের বিষয়টি। তারও আগে দুজনের প্রেম। যদিও মাঝে পারিবারিক জটিলতায় তাদের বিয়ে তো পরের কথা প্রেমটাই ভেঙে যায়। এই তুষার ও পুষ্পর চরিত্রে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির।

[৪] নির্মাতা জানান, পারিবারিক আবহে মিষ্টি প্রেমের গল্প এটি। যেখানে দুজন মানুষের প্রেমের সঙ্গে পারিবারিক টানাপড়েনও উঠে আসবে। নাটকটি উন্মুক্ত হচ্ছে ঈদের বিশেষ আয়োজনে ইউটিউব চ্যানেলে।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়