শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৪, ০৮:৫১ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২৪, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবের কাছে যে অনুরোধ করলেন ওমর সানী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান। আগের থেকে অনেকাংশেই কাজ কমিয়ে দিয়েছেন। বেছে বেছে সিনেমা করছেন তিনি। বছরে দুই থেকে তিনটি করে সিনেমা করছেন এই জনপ্রিয় অভিনেতা। তবে শাকিব খানকে বছরে আরও বেশি সিনেমা করার অনুরোধ করলেন জনপ্রিয় চিত্রতারকা ওমর সানী।

[৩] শনিবার (২ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে এসে শাকিবকে ওমর সানী বলেন, তার (শাকিব খান) বছরে ১২টি ছবি করা উচিত। কারণ, সে একমাত্র সুপারস্টার এটা মানতেই হবে। একমাত্র তার সিনেমাই চলে। সে যদি বছরে বেশি ছবি করে তাহলে প্রযোজক ও সিনেমা হল দুটোই বাঁচবে।

[৪] নব্বই দশকের নিজের উদাহরণ টেনে ওমর সানী বলেন, আমরা যখন সিনেমা করতাম ১২ মাসে ১২ ছবি দিয়ে খেলতাম। কিন্তু এখন খেলাটা ঈদকেন্দ্রিক হয়ে গেছে।

[৫] ওমর সানী বলেন, আমি মনে করি ঈদের বাইরে বছরজুড়ে একমাত্র খেলার প্লেয়ার আছে একজন। সে হচ্ছেন শাকিব খান। সে যেভাবে খেলছে খেলতে থাকুক। চাপাবাজি না করে শাকিব কাজ করে দেখাচ্ছে। তাই ওকে সাহস করে এই উদ্যোগ নিতে হবে। আমি তাকে বলব দুমাস পর হলেও ওর একটি করে সিনেমা রিলিজ করা উচিত।

[৬] ওমর সানীর কথা, শাকিব আমার ছোট ভাই। সিনেমার এই খারাপ সময়েও সে যেভাবে কাজ করে যাচ্ছে এটা অনেক বড় ব্যাপার। শাকিব আগামীতে আরও বড় হোক। ওর জন্য সবসময় দোয়া রাখি।

[৭] আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন কি না জানতে চাইলে ওমর সানী বলেন, আমি ও মৌসুমী কেউ নির্বাচনে অংশ নেব না। মেয়ের লেখাপড়ার কারণে মৌসুমী এ বছর আমেরিকা থাকবে। আমি দেশে থাকবো। হয়তো ভোট দিতে যাব। সম্পাদনা : কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়