শিরোনাম
◈ উচ্চ মূল্যস্ফীতির কার‌ণে ব্যবসা-বাণিজ্যে মন্দা, চাপে রাজস্ব আহরণ ◈ ভারতের পশ্চিমবঙ্গে গরু কুরবানির বিষয়ে যে পরামর্শ দিলেন মসজিদের ইমাম ◈ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগারদের দাপুটে সিরিজ জয় ◈ ৯৬ সা‌লের এই দি‌নে রাষ্ট্রপতি ফোন করে বলে‌ছি‌লেন, ঢাকায় যেন কোনো সৈন্য ঢুকতে না পারে ◈ ৪০ লাখ ব্যারেল তেল নিয়ে অবরুদ্ধ হরমুজ পার হলো চীনের দুই সুপারট্যাংকার ◈ বাড়িতে পৌছালো ওমানে নিহত চার ভাইয়ের লাশ, আজ বেলা ১১টায় জানাজা ◈ হবিগঞ্জে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চল ◈ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ম‌্যান‌চেস্টার সিটি ছাড়ছেন কোচ গার্দিওলা, আসছেন মারেস্কা  ◈ বিশ্বকা‌পে ফেভারিট না হলেও যেকোনো দলকে হারানোর ক্ষমতা রা‌খে নেদারল্যান্ডস: কোচ রোনাল্ড কুমান

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:৫৪ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনঃতফসিল দিলো না ইসি, সংসদ ভোটে অংশ নিচ্ছে ৩০ দল

৩০০ আসনে মনোনয়নপত্র জমা ২৭৪১

এম এম লিংকন: [২] দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় শেষ হল বৃহস্পতিবার। জাতীয় পার্টিসহ কয়েকটি দল তফসিল পেছাতে আবেদন করেছিল। বৃহস্পতিবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুন:তফসিল না হওয়ার ঘোষণা দেন ইসি সচিব জাহাংগীর আলম। 

[৩] বিএনপি ছাড়াই কি নির্বাচন হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা আপনারা বুঝে নেন।

[৪] দলগুলো প্রসঙ্গে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ইতোমধ্যে নির্বাচনে অংশ গ্রহণ করতে চাওয়া দলগুলোর পক্ষ থেকে জোটভুক্ত হওয়ার বিষয়ে কিংবা দলের মনোনয়নকারীর নাম ও নমুনা স্বাক্ষর দিয়ে ইসিতে চিঠি দিয়েছে।  

[৫] দলীয় প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা এবার কেমন দাঁড়ায় দেখার অপেক্ষা। 

[৬] নির্বাচনে আসা দলগুলোর মধ্যে রয়েছে: জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, আওয়ামী লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলীম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি।

[৭] ঢাকার ২০টি আসনে মোট ২৬৫টি মনোনয়ন বিতরণ করেছেন রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসাররা। আর ঢাকা-১৪ সংসদীয় আসনে সর্বোচ্চ ৩২টি মনোনয়ন বিতরণ করা হয়। বুধবার পযন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৯ জন প্রার্থী। সম্পাদনা: ইকবাল খান

এমএমএল/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়