শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩, ০৯:০২ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নির্বাচনে এসে সহায়তা চাইলে অবশ্যই সহায়তা করবো: ইসি আলমগীর 

এম এম লিংকন: [২] এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণে কোনও ধরনের সাড়া না দেয়া বিএনপি প্রসঙ্গে এমন মন্তব্য করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। 

[৩] রোববার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই ইসি সচিব বলেন, যারা নির্বাচনে না আসবে  তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।

[৪] বিরোধী দলগুলো পুলিশ-প্রশাসেনর ভূমিকা নিয়ে অনেক অভিযোগ তুলে থাকে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কোনো অভিযোগ আসলে এবং প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।

[৫] নির্বাচনের পরিবেশ নেই- এমন অভিযোগ রয়েছে বেশ কিছু রাজনৈতিক দলের এই প্রশ্নের উত্তরে মো. আলমগীর বলেন, ১৯৭০ সাল থেকে আমি দেখে আসছি চিরকাল সরকারি দল এবং বিরোধী দল পরস্পরের ওপর অভিযোগ করে থাকে। 

[৫] তিনি জানান,প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ হবে। এর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ১০টি দল জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নিতে ইসিতে আবেদন করেছে এবং দলগুলো মনোনয়ন ফরমও বিক্রি শুরু করেছে। 

[৬] এদিকে বিএনপি ও সমমনা দলগুলো এখনো তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি পালন করছে। সম্পাদনা: সমর চক্রবর্তী 

  • সর্বশেষ
  • জনপ্রিয়