শিরোনাম
◈ বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার যুবলীগ নেতা হিমাংশু পাল ◈ পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগ: সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে ◈ আ‌মে‌রিকার মানুষ বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্পের মন্তব্যে তোলপাড়  ◈ ইরা‌নের প্রতিটি মুহূর্তই ‘মহাশয়তান’এর বিরুদ্ধে প্রতিরোধ ও সংগ্রামের সময়: সর্বোচ্চ নেতা  ◈ গাজীপুরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, খুলেছে অধিকাংশ পোশাক কারখানা ও কাজে ফিরছেন শ্রমিকরা ◈ অ‌নেক লড়াই ক‌রে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরলো আর্সেনাল ◈ হলান্ডের গোলে লাইপজিগের মাঠে ম‌্যান‌চেস্টার সিটির কষ্টার্জিত জয় ◈ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বন্দরে দুটি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ◈ ভালভের্দের অবিশ্বাস্য গোলে শেষ মুহূর্তে রিয়ালের জয় ◈ আজ শুরু সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, প্রথম দিনেই ভারত-পাকিস্তান মহারণ, রা‌তে বাংলা‌দেশ-ভুটান ম‌্যাচ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৮:২৫ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থগিত হওয়া স্থানীয় সরকারের ২২৩ পদে উপনির্বাচনের ভোটের সম্ভাবনা সেপ্টেম্বরে 

এম এম লিংকন: [২] দেশে চলমান সংকটে কারফিউয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার- প্রচারণায় বিঘ্ন সৃষ্টি হবে দেখে স্থানীয় সরকারের এ সব উপনির্বাচন সেপ্টেম্বরে হতে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশন। 

[৩] এক্ষেত্রে কারফিউ শিথিল না হওয়া পর্যন্ত ভোটের চূড়ান্ত তারিখ ঠিক করা যাবে না উল্লেখ করে নির্বাচনের কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আমাদের নতুন সময়কে বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত  নেবে।

[৪] স্থানীয় সরকারের ২২৩ পদে ২৭ জুলাই ভোট গ্রহনের দিন ধার্য করলেও কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে চলমান কারফিউ জারি হলে ২১ জুলাই পরবর্তী নির্দেশনা না দেওয়া এ সব ভোট স্থগিত করে কমিশন।

[৫] ২২৩ পদের মধ্যে জেলা পরিষদের ২৩টি , পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। 

[৬] কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১১ জুলাই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছিলেন।  

[৮] ভোট গ্রহনের নতুন তারিখ নিধারণ হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আবারো প্রচার-প্রচারণা করার সুযোগ পাবে। 

[৯] এ সব উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ( ইভিএমে) বলে জানিয়েছেন কমিশন । সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ