শিরোনাম
◈ আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার ◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৫:৪৬ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে মাধ্যমিকের নতুন বই যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে

মিজান লিটন, চাঁদপুর: [২] আগামী ১ জানুয়ারি বই উৎসব করার লক্ষে মাধ্যমিক স্তরের নতুন বই আসতে শুরু করেছে চাঁদপুর জেলা সদরে। ইতোপূর্বে জেলার ৮ উপজেলায় সরকারি-বেসরকারি মাধ্যমিক, মাদ্রাসা, ভকেশনাল ও এবতেদায়ি ৫১৭ শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরে ৩৭ লাখ ৯৭ হাজার ২২২ কপি বইয়ের বরাদ্দ হয়েছে।

[৩] গত ২৮ নভেম্বর সকাল থেকে সদরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে বই বিতরণ শুরু হয়েছে। শহরের সরকারি টেকনিক্যাল স্কুল সংলগ্ন সংরক্ষণাগার থেকে এসব বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

[৪] সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. ইসমাইল জানান, এ বছর চাঁদপুর সদর উপজেলায় মাধ্যমিক স্তরের ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষা বর্ষের বই বিতরণ করা হবে। আজকেই প্রথম বিতরণ করা শুরু হলো। সদরে ৫৩টি মাধ্যমিক স্কুল ও ৩০টি মাদ্রাসা। বইয়ের চাহিদা রয়েছে প্রায় সোয়া ৬লাখ। ২০২৩ সালে বিতরণ করা হয় ৭ লাখ বই।

[৫] শহরের আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজের একাধিক শিক্ষক বই নিতে এসেছেন। তারা জানান, আমরা ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণীর সকল বই পেয়েছি। অষ্টম শ্রেণীর পেয়েছি ৭টি বই। বাকী বই এখনো আসেনি। নবম শ্রেণীর জন্য নতুন কারিকুলামের বই আসবে।

[৬] চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, জেলার ২৮৪ টি নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার জন্যে ৬ষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের জন্যে নতুন বই আসতে শুরু করেছে। এসব বই স্ব স্ব উপজেলা সংরক্ষণাগারে আসতে শুরু করেছে এবং নির্ধারিত সময় পৌঁছাবে।

[৭] তিনি আরও জানান, মাধ্যমিক স্তর ৬ষ্ঠ হতে নবম শ্রেণি ইংরেজি ভার্সন এর জন্য ১৪ হাজার ৯শ’ ৫৫ কপি বইয়ের চাহিদা রয়েছে। কারিগরি প্রতিষ্ঠানের জন্য ২৬ হাজার ৭৬৫ কপি বইয়ের প্রয়োজনে এর চাহিদা প্রেরণ করা হয়েছে। ১ জানুয়ারি বই উৎসব করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়